সর্বশেষ সংবাদ :

রামেকে হাসপাতালে ডেঙ্গু রোগির সংখ্যা বৃদ্ধি

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু রোগির সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬০ জনে। এদের মধ্যে ৩৪ জনই পাবনার ঈশ্বরদী উপজেলার। তারা রূপপুর পারমানবিক কেন্দ্রের ওয়ার্কিং জোন থেকে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলে সংশ্লিষ্টদের ধারণা।
রামেক সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালের মেডিসিন বিভাগের ১৩ নম্বর ওয়ার্ডে ৬০ জন ভর্তি রয়েছেন। এরমধ্যে আট জন নারী ও ৫২ জন পুরুষ। এদের মধ্যে পাবনার ঈশ্বরদী উপজেলার ৩৪ জন, রাজশাহীর ৯ জন, নাটোরের ৯ জন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নওগাঁর তিনজন ও কুষ্টিয়ার দুজন।
ঈশ্বরদীর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা খাঁন বলেন, আমাদের হাসপাতালে বর্তমান ডেঙ্গু রোগী রয়েছেন ১৮ জন। নতুন ভর্তি হয়েছেন আটজন, বাকি ১০ জন আগের।
শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী। তিনি বলেন, হাসপাতালে ১৯৮ জন ডেঙ্গু রোগী ছিলেন। এরমধ্যে ১৩৭ জন ছাড়পত্র পেয়েছেন। একজন মারা গেছেন।
তিনি আরও বলেন, আগের তুলনায় ডেঙ্গু পরিস্থিতি খারাপ। বেশিরভাগ রোগী রূপপুর পারমানবিক কেন্দ্র ও এর আশপাশের এলাকার।


প্রকাশিত: October 17, 2022 | সময়: 6:52 am | সুমন শেখ

আরও খবর