, , ।
উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা) ,পাবনার ঈশ্বরদীতে অবস্থিত বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) দেশের অন্যতম প্রাচীন গবেষণা প্রতিষ্ঠান। এখানে আখসহ মিষ্টি জাতীয় ফসলের উৎপাদন কলাকৌশল উদ্ভাবন ও বহুমুখী ব্যবহারের ওপর গবেষণা করা হয়। আখের ওপর ভিত্তি করেই গড়ে উঠেছে এদেশের মিষ্টিজাতীয় খাদ্যের উৎস চিনি ও গুড় তৈরির শিল্প। এ গবেষণা প্রতিষ্ঠানটি আখের পাশাপাশি সুগারবিট, তাল, খেজুর, গোলপাতা, মধু ও স্টিভিয়া প্রভৃতি মিষ্টি জাতীয় ফসলের ওপর গবেষণা করে আসছে।
বিএসআরআই কার্যালয় সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি দেশের চিনি ও গুড় উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ১৯৫১ সালে পাবনার ঈশ্বরদীতে বিএসআরআইয়ের প্রধান কার্যালয় স্থাপন করা হয়। এর আগে ১৯৩১ সালে ঢাকার মনিপুরীপাড়ায় এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। স্বায়ত্তশাসিত এ প্রতিষ্ঠানটি এ পর্যন্ত আখের ৪৮টি জাত উদ্ভাবন করেছে বিজ্ঞানীরা। এর মধ্যে তিনটি চিবিয়ে খাওয়া সুস্বাদু আখের জাত রয়েছে।