, , ।
ভাঙ্গুড়া প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখাসহ অসম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নেয়ার লক্ষ্যে ধর্মীয় নেতাদের নিয়ে সমাজিক-সম্প্রীতি সমাবেশ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বীর মুক্তিযোদ্ধা শহীদ এম. হোসেন আলী অডিটোরিয়াম কামকমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন,উপজেলা সামাজিক-সম্প্রীতি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান।
উক্ত সামাজিক-সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভুমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মকবুল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব বাকি বিল্লাহ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল জব্বার ছানা মাস্টার, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সহকারি অধ্যাপক প্রতাপ কুমার মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক টুকুন, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র-সভাপতি জাকির হোসেন ছবি, যুগ্ম-সাধারণ সম্পাদক শামীমআহমেদ, যুগ্মসাধারণ সম্পাদক ইমরান হাসান আরিফ,
উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক ইবনুল হাসান শাকিল,ইফার ভাঙ্গুড়া উপজেলার ফিল্ড সুপারভাইজার উজ্জ্বল হোসেন, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি মলয় কুমার দেব, পৌর হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল কুমার রায়,উপজেলা পুজাউদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সংঙ্গীত কুমার পাল,উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা রহুল আমিন, উপজেলা পুরোহিত সমিতির সভাপতি প্রদীপ কুমার গোস্বামী সহ স্থানীয় চেয়ারম্যান বৃন্দ,রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সানশাইন/তৈয়ব