সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটে স্বামীর নির্যাতনে গৃহবধুর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবির আটাপুর ইউপি’র চানপাড়া গ্রামে স্বামীর নির্যাতনে শারমিন আক্তার (২৬) গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে ঘটনাটি ঘটে।

 

নিহত শারমিন উপজেলার আটাপুর ইউপি’র চানপাড়া গ্রামের আতিকের চতুর্থ স্ত্রী। নিহতর পরিবার সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে আতিকের সাথে তার বিবাহ হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবীতে দুজনের মধ্যে দাম্পত্য কলহ বিবাদ লেগেই থাকত। বিষয়টি সমাধানের লক্ষ্যে স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমাণ্য ব্যাক্তিদের নিয়ে বৈঠকও বসে। বৈঠক শেষে ঐদিন রাতেই শারমিনকে আবারও মারধর করে আতিক। শারমিন এতে গুরত্বর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 

 

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে স্বামীর নির্যাতনের কথা আমরা জানতে পেরেছি। এঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি। ঘটনার পর থেকে ঘাতক স্বামী আতিক পলাতক রয়েছে।

সানশাইন / শামি


প্রকাশিত: September 11, 2022 | সময়: 5:51 pm | Daily Sunshine