, , ।
বাগমারা প্রতিনিধি: গমারা উপজেলায় বেশি দামে বিক্রির উদ্দেশ্যে দোকানের পেছনে জারকিন ও ব্যারেলের মধ্যে পেট্রল ও ডিজেল মজুত করছিলেন মুদিদোকানি আবদুস সাত্তার (৪৫)। গোপনে ২৫০ থেকে ৩০০ টাকা লিটার দরে বিক্রিও করছিলেন তিনি। তবে শেষরক্ষা হয়নি।
মঙ্গলবার অবৈধভাবে মজুত করা ৬৫০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দকৃত তেল খোলাবাজারে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়। পাশাপাশি ওই ব্যবসায়ীকে ৫০ হাজার জরিমানা করা হয়।