সর্বশেষ সংবাদ :

নাটোরে বিএনপির বিক্ষোভ-সমাবেশে

নাটোর প্রতিনিধিঃ

জ্বালানী তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নাটোরের নলডাঙ্গায় পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভ-সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির আওতায় সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা বিএনপির উদ্যোগে নলডাঙ্গা উ”চ বিদ্যালয় মাঠে এই বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় পুলিশ বাধা দেয়।

 

পুলিশের বাধার মুখে বিএনপি নেতাকর্মীরা একটি মিছিল বের করে নলডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠ প্রদক্ষিন শেষে সমাবেশে মিলিত হন।সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু , জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আতিকুর রহমান তালুকদার, সাধারন সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সাধারন সম্পাদক জাকির হোসেন, উপজেলা যুবদল সভাপতি মামুনুর রশীদ খান, সাধারন সম্পাদক মামুনুর রশীদ পিন্টু, সাবেক ছাত্রদল নেতা গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রদল আহবায়ক মোঃ সুমন প্রমুখ। এসময় দলের বিভিন্ন অংগ সংগঠনের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

সানশাইন/তৈয়ব

 


প্রকাশিত: August 29, 2022 | সময়: 10:01 pm | Daily Sunshine

আরও খবর