সর্বশেষ সংবাদ :

সিংড়ায় পৌর কাউন্সিলরের হাতে চিকিৎসক লাঞ্চিত

সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মইনুল হক রিকোকে (২৫) মারপিটের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা যায়, সিংড়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিজানের নেতৃত্বে অজ্ঞাত ৪-৫ জন ডা. রিকোর উপর চড়াও হয় এবং তাকে মারপিট শুরু করে। পরে লোকজন এগিয়ে আসলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ওই ওয়ার্ড কাউন্সিলর।
ডা. রিকো বলেন, কাউন্সিলর মিজানুর রহমান ইতিপূর্বে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলা করিয়ে আমাকে সমাজিক ভাবে হেয় করে। কাউন্সিলর তাকে হুমকি ধামকি দিয়ে আসছে। নিরাপত্তাহীনতার মাঝে তিনি সরকারী দায়িত্ব পালন করছেন বলেও জানান তিনি।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, একজন সরকারি ডাক্তারকে অন্যায় ভাবে মারা সম্পুর্ণ অন্যায়। আমরা এটার বিচার চাই। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে তিনি জানিয়েছেন।


প্রকাশিত: August 27, 2022 | সময়: 4:39 am | সুমন শেখ