সর্বশেষ সংবাদ :

আদমদীঘিতে গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে সাব্বির হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের শেষে নিহতের পরিবারের নিকট মৃতদেহ হস্তান্তর করেছে পুলিশ। মৃত সাব্বির হোসেন উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ইন্দইল গ্রামের আবুল কালামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চলতি মাসে ২২ তারিখে মা-বাবার সঙ্গে রাগারাগি করে বাড়ি থেকে বেড়িয়ে আসে সাব্বির হোসেন। এই জের ধরে বুধবার দুপুরে উপজেলার ছাতিয়ানগ্রাম বাজারে বিষাক্ত গ্যাসের ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পরে। খবর পেয়ে তার পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর তার অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ২ টায় মারা যায়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তার পরিবারের নিকট মৃতদেহ হস্তান্তর করা হয়।


প্রকাশিত: August 25, 2022 | সময়: 5:06 pm | সানশাইন

আরও খবর