সর্বশেষ সংবাদ :

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নবাগত জিএমকে ফুলেল শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) মহাব্যবস্থাপক (জিএম) হিসাবে যোগদান করেছেন মোঃ আতিকুল ইসলাম। সম্প্রতি তিনি এ পদে যোগ দেন। গত ০৪আগষ্ট,২০২২ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের মহাব্যবস্থাপক মোঃ আতিকুল ইসলামকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মহাব্যবস্থাপক হিসেবে পদায়ন করা হয়েছে।
নবাগত মহাব্যবস্থাপক মোঃআতিকুল ইসলামকে ফুলেল শুভে”ছা জানিয়েছেন রাকাব কর্মচারী সংসদ সিবিএ।

 

রাকাবে মহাব্যবস্থাপক (জিএম)হিসেবে তার প্রথম কর্মদিবস তিনি সকালের দিকে রাকাব, প্রধান কার্যালয়ে পৌঁছান। এরপর বিকেল ৪ টার দিকে রাকাব, রাজশাহী বিভাগীয় মহাব্যবস্থাপকের কার্যালয়ে নবাগত মহাব্যবস্থাপক শুভেচ্ছা জানানো হয়েছে।

 

এ সময় উপস্থিত ছিলেন রাকাব কর্মচারী সংসদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি এস এম আব্দুল হান্নানও সাধারণ সম্পাদক আবু নাঈম মোঃ ফজলে রাব্বী এছাড়া আরোও উপস্থিত ছিলেন সিবিএর সহঃসাধারণ সম্পাদক আশরাফুল হক নিজামী, অর্থ সম্পাদক মোঃ হাবিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিথুন রায়, দপ্তর সম্পাদক মোঃ আনোয়ার সাদাৎ কার্যনিবার্হী সদস্য মোঃ মোমিন মিয়া, মোঃ মোখলেসুর রহমান, জুয়েল প্রমুখ।

সানশাইন / শাহ্জাদা মিলন

 


প্রকাশিত: August 16, 2022 | সময়: 10:02 pm | Daily Sunshine

আরও খবর