বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য করেছেন চারঘাট উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক ও চারঘাট উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম। বুধবার রাত সাড়ে ৮টায় নগর ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন তারা । এ সময় চারঘাট উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।