সর্বশেষ সংবাদ :

নগরীতে ২০০ লিটার চোলাইমদ জব্দ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে ২০০ লিটার চোলাইমদ-সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত বাবুল বাবলু বাবু (৪৮)। সে রাজশাহী মহানগরীর পবা থানার বড়গাছি কুঠিপাড়ার মৃত শুকচাঁদ আলীর ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মশিয়ার রহমান, এসআই মো: নুরন্নবী হোসেন ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি বাবুলকে তার বাড়ি হতে গ্রেপ্তার করে এবং তার বাড়ি হতে ২০০ লিটার চোলাইমদ জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


প্রকাশিত: July 29, 2022 | সময়: 5:37 am | সুমন শেখ

আরও খবর