সর্বশেষ সংবাদ :

বার কাউন্সিল নির্বাচনে ভোট দিলেন রাসিক মেয়র লিটন

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।  বুধবার দুপুরে রাজশাহী কোর্টে সিজিএম ভবনে বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচনে ভোট প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ্যাড. এএইচএম খায়রুজ্জামান লিটন।ভোট প্রদানের পর নির্বাচনী কার্যক্রম ঘুরে দেখেন সিটি মেয়র।

এ সময় রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুদ ওয়াদুদ দারা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের এফ গ্রুপ আসনের প্রার্থী এ্যাড. মোঃ একরামুল হক, এ্যাড. মোজাফফর হোসেন, এ্যাড. মোঃ ইয়াহিয়া, এ্যাড. এজাজুল হক মানু, এ্যাড. আসলাম সরকার, এ্যাড. মোঃ মুসাব্বিরুল ইসলাম, এ্যাড. ইসমত আরা বেগম সহ অন্যান্য আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

সানশাইন/তৈয়ব


প্রকাশিত: May 25, 2022 | সময়: 9:38 pm | Daily Sunshine

আরও খবর