সর্বশেষ সংবাদ :

ডিবি’র অভিযানে ট্যাপেন্টাডলসহ আটক এক

স্টাফ রিপোর্টার

রাজশাহী মহানগরীতে ২৬০ পিস ট্যাপেন্টাডল-সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত মো: ইয়ানুস আলী(৩৫) রাজশাহী মহানগরীর দামকুড়া থানার চর মাঝারদিয়া গ্রামের মো: সৈয়দ আলীর ছেলে ।

 

ঘটনা সূত্রে জানা যায়, ২৪ মে বিকেল পৌনে ৬ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: আরেফিন জুয়েলের তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো: আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মো: মশিয়ার রহমান, এসআই এ.এস.এম সাইদুজ্জামান ও তার টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজপাড়া থানার কোর্ট স্টেশন এলাকায় এক ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে।

 

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বিকেল ৬ টায় রাজপাড়া থানার কোর্ট স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ইয়ানুস আলীকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ২৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সানশাইন  /শামি

 


প্রকাশিত: May 25, 2022 | সময়: 6:51 pm | Daily Sunshine