, , ।
আত্রাই প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে গৃহবধুর রহস্যজনক মৃত্যু ঘটনা ঘটেছে। মৃতার শরীরে আঘাতের চিহ্ন না থাকলেও বাবার বাড়ীর দাবি হত্যা করা হয়েছে। এতে পুলিশ লাশ উদ্ধার করে নওগাঁ মর্গে সুরতহাল রিপোর্টের জন্য পাঠিয়েছে। ঘটনাটি উপজেলার বিশা ইউনিয়নের দর্শনগ্রাম গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাতে ঘটেছে।
আত্রাই থানা ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রাতের খাবার শেষে স্বামী রাসেলের সাথে ঘুমিয়ে পড়ে সুখী খাতুন(১৯)। ভোরে শ্বশুর নামাজ পড়তে বৌমাকে ডাক দেয়। বাবার ডাকে চেতন হয়ে রাসেল তার স্ত্রী সুখিকে একাধিকবার ডাকলেও সাড়া না পাওয়ায় গায়ে হাত দিয়ে নাড়া দিতেই সারা শরীর ঠান্ডা অনুভব করে। পরবর্তীতে পরিবারের লোকজন থানায় খবর দিলে ওসি আবুল কালাম আজাদ, এস আই প্রদীপ কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল হতে মৃতার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
আত্রাই থানা ওসি আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠিয়েছি। একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। অন্যকোন ঘটনা আছে কিনা রিপোর্ট পেলে জানা যাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সানশাইন / শামি