সর্বশেষ সংবাদ :

মোহনপুরে ধর্ষণের অভিযোগে যুবক আটক

মোহনপুর প্রতিনধি: রাজশাহীর মোহনপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১২ টা ১৫ মিনিটে গৃহবধূর বাবার বাড়ি উপজেলার সিন্দুরী গ্রাম থেকে পরকিয়া অবস্থায় স্থানীয়রা আটক করে থানা পুলিশের হাতে দেন। পরে থানায় এসে গৃহবধূ পিতা থানায় বাদী হয়ে বিবাহের প্রলোভনে ধর্ষণের মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত যুবক নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ধনজইল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আকাশ হোসেন (২৪)।
এলাকাবাসি সূত্রে জানা যায়, গৃহবধূ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যুবকের সাথে পরিচয় হলে, স্বামী ঢাকার গাজিপুরে থাকার সুযোগকে কাজে লাগিয়ে ও অসুস্থতার অজুহাত দেখিয়ে বাবার বাড়িতে অবস্থান করে প্রতারক আকাশের সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলেন।
সম্প্রতি কয়েকদিন তারা বাড়ি ছেড়ে বিভিন্ন স্থানে অবস্থান করেন, এরপর কৌশলে গৃহবধূ বাবার বাড়িতে শারীরিক মেলামেশা করায় স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দিলে উভয়কে থানায় নিয়ে যায়।জানতে চাইলে গৃহবধূর স্বামী মোয়াজ্জেম মুঠোফোনে বলেন, আমি দীর্ঘদিন থেকে ঢাকায় কাজ করি, আমার স্ত্রী আমার কাছে ছিলো, পরে অসুস্থতার কথা বলে তাকে বাড়িতে রেখে আসি, এরপর গত মাসে আমি বাড়ি থেকে গাজিপুরে গার্মেন্টসে এসে কাজ করতে থাকি।
গত বৃহস্পতিবার সকালে ফোনে কথা বলার পর আর আমার স্ত্রীর সাথে যোগাযোগ করতে পারিলাম না। শুনছি স্ত্রী অন্য যুবকের সাথে প্রেম করায় মোহনপুর থানা পুলিশ আটক করেছে। আমি তাদের উভয়ের শাস্তি হোক।
এবিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, আসামী আকাশকে সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ডাক্তারী পরীক্ষার জন্য গৃহবধূকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ধর্ষণ পাঠানো হয়েছে।


প্রকাশিত: February 15, 2022 | সময়: 6:35 am | সুমন শেখ

আরও খবর