, , ।
স্টাফ রিপোর্টার,বাঘা : ত্রি বার্ষিক সম্মেলনকে সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলার ১ নং বাজুবাঘা ইউনিয়ন আ’লীগের বর্ধিতসভা অনুষ্টিত হয়েছে। সোমবার (২৪ জানুয়ারী) বিকেল সাড়ে ৩ টায় উপজেলার চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের একটি শ্রেনী কক্ষে এই বর্র্ধিত সভা অনুষ্টিত হয়।
বাজুবাঘা ইউনিয়ন আ’লীগের সভাপতি ফজলুর রহমান ফজল এর সভাপতিত্বে আয়োজিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন রাজশাহী জেলা আ’লীগের সহ সভাপতি ও সাবেক শাহদৌলা সরকারি কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন নবার, জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড: লায়েব উদ্দিন লাভলু, বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শিক্ষক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা আ’লীগের সিনিয়র সদস্য মাসুদ রানা তিলু, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন, সিরাজুল ইসলাম মন্টু ও সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির।
উপস্থিত ছিলেন, ৯ টি ওয়ার্ড আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সাধারণ কর্মীবৃন্দ, ইউনিয়ন মহিলা আওয়ামীলীগ এর সভাপতি ও সাধারণ সম্পাদিকা, এ ছাড়াও অত্র ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
উক্ত সভায় আগামী ২৭ জানুয়ারী বাজুবাঘা ইউনিয়ন আ’লীগের সম্মেলনকে সামনে রেখে দলকে সু-সংগঠিত করা-সহ চারঘাট-বাঘার উন্নয়নের রুপকার এবং তিন-তিন বারের নির্বাচিত সাংসদ ও বর্তমান সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ শাহরিয়ার আলমের হাতকে শক্তিশালী করার প্রত্যায় ব্যাক্ত করে তাঁর সু-চিন্তিত মতামতের মাধ্যমে যোগ্য নেতৃত্ব প্রদানের আহবান জানান দলের তৃণমুল তথা ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
খোঁজ নিয়ে জানা গেছে, সম্মেলনকে সামনে রেখে উক্ত ইউনিয়নে সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থী প্রতিটি ওয়ার্ড পর্যায়ে গনসংযোগ করা সহ ভোটারদের দারে-দারে গিয়ে ভোট পার্থনা করছেন।