, , ।
সানশাইন ডেস্ক রিপোর্ট;দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় ঘুমন্ত বাবাকে গলাকেটে হত্যা হত্যার পর টয়লেটের সেফটিক ট্যাঙ্কিতে লাশ পুঁতে রাখে নিজ সন্তান । ঘটনাটি ঘটে রাজশাহী নগরীর দামকুড়া থানা এলাকায়। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ ওই বাবার লাশ উদ্ধার করেছে । তার নাম সাজ্জাদ হোসেন। তার সন্তান স্বপন, গত মঙ্গলবার দিবাগত রাত বারোটার দিকে গলাকেটে হত্যা করে সাজ্জাদকে ।
নগরীর দামকুড়া থানার ওসি মাহবুব আলম জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকে সাজ্জাদ হোসেন নিখোঁজের ঘটনায় তার আরেক ছেলে আব্দুল হাদী থানায় একটি জিডি করে। ওই জিডির সূত্র ধরে পুলিশ অপর ছেলে স্বপনকে জিজ্ঞাসাবাদ করেন । এরপর স্বপন স্বীকারোক্তি দেয়, তিনি তার বাবা সাজ্জাদকে প্রথমে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে । এতে ব্যর্থ হয়ে পরে গলাকেটে হত্যা করেছে । হত্যার পর বাবা সাজ্জাদ হোসেনের লাশ বাড়ির টয়লেটের সেফটিক ট্যাঙ্কিতে ভরে রাখে ছেলে স্বপন।
স্বপন আরও স্বীকার করেছে, এক বছর আগে তার মা মারা যায়। এরপর বাবা দ্বিতীয় বিয়ে করার কথা বলছিলেন বাসায়। দ্বিতীয় বিয়ে করলে সম্পত্তি ভাগ হয়ে যাবে- এই চিন্তা ধারণা থেকে স্বপন তার বাবার সাজ্জাদ কে হত্যা করে ।