, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ২০২৬-২০২৯ মেয়াদে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ রফিকুল ইসলাম তোতা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ রফিকুল ইসলাম পাখি।
গত শনিবার নগরীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিভিন্ন পদে মোট ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে সভাপতি পদে মোঃ রফিকুল ইসলাম তোতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ হারুনার রশিদ ও মোঃ নুরুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ রফিকুল ইসলাম পাখি। সহসাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ গাজী ও মোঃ রায়হান আহমেদ রাসেল।
এ ছাড়া কোষাধ্যক্ষ পদে মোঃ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ফেরদৌস ও মোঃ আরমান আলী, দপ্তর সম্পাদক পদে মোঃ আব্দুল কারিম, সহদপ্তর সম্পাদক পদে মোঃ বাবু, সাংস্কৃতিক, ক্রীড়া ও প্রচার সম্পাদক পদে মোঃ নাজমুল হোসাইন এবং সড়ক সম্পাদক পদে মোঃ কাজিরুল ইসলাম সেলিম, মোঃ মাসুদ রানা ও মোঃ আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন।
কার্যকরী সদস্য পদে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন ছয়জন। তাঁদের মধ্যে মোঃ আশরাফুল ইসলাম, মোঃ আশিকুল ইসলাম শাহীন, মোঃ সেলিম হোসেন, মোঃ পারভেজ হক, মোঃ জিয়ারুল ইসলাম এন্তাজুল এবং মোঃ আমজাদ হোসেন নির্বাচিত হয়েছেন। নির্বাচিত এই কমিটি আগামী ২০২৬ থেকে ২০২৯ সাল পর্যন্ত রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের দায়িত্ব পালন করবে।