সর্বশেষ সংবাদ :

পুঠিয়া-তাহেরপুর সড়কে দুর্ঘটনায় নিহত এক

ইমাম হোসেন, সানশাইন-

রাজশাহীর পুঠিয়া-তাহেরপুর সড়কে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর পৌনে একটার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, নিহত ওই ব্যক্তির নাম আয়েজ উদ্দিন মোল্লা (৫০)। তার পিতার নাম মৃত ফায়াজ মোল্লা। নিহতের বাড়ি জেলার বাগমারা উপজেলার রামরামা থান্দারপাড়া গ্রামে।

ঘটনার বিষয়ে দুর্ঘটনা কবলিত গাড়ির চালক মোঃ শুভ’র নিকট হতে জানা যায়, দুর্ঘটনা কবলিত গাড়ির মালিক ও হেলপার নিহত আয়েজ উদ্দিন মোল্লা ও চালক শুভ তাহের পুর হতে প্রায় ১ শত মণ পাট, তাদের শ্যালো মেশিন দ্বারা তৈরি গাড়িতে করে নাটোরের উদ্দেশ্য রওনা দিলে পুঠিয়া-তাহেরপুর সড়কের ধোকড়াকুল আখ সেন্টারের পাশে, পেছন দিক থেকে এসে অপর আরেকটি নসিমন গাড়ি ধাক্কা দিলে পাট বোঝাই গাড়িটি উল্টে গেলে নিজের গাড়ির নিচে চাপা পড়ে নিহত হন আয়েজ উদ্দিন মোল্লা। পরে ধান বোঝাই নসিমন ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয় লোকজন দুর্ঘটনার পর সেখানে আয়েজ উদ্দিনকে পড়ে থাকতে দেখে, উদ্ধার করে চিকিৎসার জন্য পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আয়েজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার খবর পেলে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছুটে আসেন এবং এক হৃদয়বিদারক মুহূর্তের সৃষ্টি হয়।

ঘটনার প্রত্যাখাদর্শী দুর্ঘটনা কবলিত গাড়ির চালক মোঃ শুভ বলেন, আমার পেছনে ৩ থেকে ৪টি ট্রাক ছিল, তারা খুব সহজে বের হয়ে গেছে, অথচ ধান বোঝায় ওই নসিমন গাড়িটি আমাদের ধাক্কা দিয়ে, গাড়িটি উল্টে দেয়। পরে গাড়ির নিচে চাপা পড়ে মারা যায় একজন।

এবিষয়ে জানতে চাইলে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, এখনো বিস্তারিত জানিনা ওখানে লোক পাঠিয়েছি তারা ফেরত আসলে বলতে পারব।

সানশাইন /শাহজাদা

 


প্রকাশিত: October 16, 2026 | সময়: 4:22 pm | Daily Sunshine