, , ।
স্টাফ রিপোর্টার: পবা মোহনপুর এলাকায় বিশটি কমিউনিটি ক্লিনিক আছে। সবগুলোর আধুনিকরণ করা হবে। এ বিষয়ে জাতীয় সংসদে বিল উত্থাপন করেছিলেন। জাতীয় সংসদে উত্থাপিত বিল পাস হয়েছে। এরমধ্যে চর মাঝার দিয়াড়ে স্থাপিত নুরনাহার কমিউনিটি ক্লিনিক রয়েছে বলে বুধবার সকাল দশটায় পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে হরিপুর ইউনিয়নের চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধনী অনুষ্ঠানে পবা মোহনপুর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, চরবাসিসহ পবা মোহনপুরের সকল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য তিনি কাজ করে যাচ্ছেন। শুধু স্বাস্থ্য সেবা নয় চরবাসীর উন্নয়নে এবং যাতায়াতের জন্য ইতিমধ্যে পাকা রাস্তার কাজ চলমান রয়েছে। আগামীতে নদীতে ভাসমান ঘাট নির্মাণ সহ রোগীদের নদী পারাপারের জন্য দ্রুতগামী নৌজানের ব্যবস্থা করবেন বলে জানান তিনি। তিনি আরো বলেন, চার খানপুরের অবস্থা ভালো নয়। বন্যার পানি প্রবেশ করে সেখানে গবাদি পশু নিয়ে বসবাস করা দুর্বিসহ হয়ে উঠেছে। তাদের নিরাপত্তা এবং অন্যান্য বিষয় নিয়েও তিনি কাজ করছেন বলে বক্তব্যে উল্লেখ করেন। সেই সাথে তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডাক্তারদের অনুরোধ জানান।
সংসদ সদস্য আরো বলেন, চরবাসীর শিক্ষা এবং স্বাস্থ্য সেবার নিশ্চিতে কমিউনিটি ক্লিনিকে নিয়মিত ডাক্তার এবং বিদ্যালয়ের পাঠদান করানোর লক্ষ্যে নিয়মিত শিক্ষকের ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে করবেন। সেই সাথে তারা যেন নিরাপদে চলে থাকতে পারেন তার ব্যবস্থা করবেন বলে জানান তিনি। তিনি বলেন, পবা-মোহনপুরবাসী তাকে বিপুল ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। এজন্য এই জনগণের প্রতি তার দায়বদ্ধতা রয়েছে। এই দায়বদ্ধতা থেকেই তিনি কাজ শুরু করেছেন। আগামীতেও এই ধরনের কার্যক্রম যেন সঠিকভাবে পরিচালনা করতে পারেন তার জন্য সকলের সহযোগিতা কামনা করেন সংসদ সদস্য। শেষে মেডিকেল টিমকে ধন্যবাদ জানিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন তিনি।
এদিকে এই কর্মসূচির সার্বিক তত্ত্বাবধায়ক হরিপুর ইউনিয়ন পরিষদদ চেয়ারম্যান পদপ্রার্থী, রাজশাহী জেলা যুবদলের সদস্য ফরিদুল ইসলাম সাহেবজাদা বলেন, তার বাবা মরহুম হরিপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম নজু এই কমিউনিটি ক্লিনিক তৈরি এবং চরবাসির শিক্ষার উন্নয়নে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করে গেছেন। তিনি তার বাবার ধারাবাহিকতা বজায় রাখতে আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে সবার সহযোগিতা কামনা করেন। সেই সাথে তিনি সংসদ সদস্যর বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন।
চিকিৎসা নিতে আসা নারী-পুরুষরা বলেন, বিগত ৩০ বছরে এই ধরনের মেডিকেল ক্যাম্প এই চড়ে হয়নি। এ মেডিকেল ক্যাম্প করার জন্য তারা সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলনকে ধন্যবাদ জানান। সেই সাথে এই চড়ে নিয়মিত এমবিবিএস ডাক্তার দিয়ে চিকিৎসা সেবা প্রদানের ব্যবস্থা করার জন্য সংসদ সদস্যর নিকট দাবি জানান।
উল্লেখ্য মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আলাদা আলাদা ক্যাম্প করে দিনব্যাপী সশ্রাধিক নারী পুরুষ ও শিশুদের ফ্রি চিকিৎসা প্রদান করা হয়। এখানে মেডিসিন, গাইনি, সার্জন ও শিশু ডাক্তারগণ চিকিৎসা প্রদান করেন। নারী চিকিৎসকগণ নারীদের চিকিৎসা সেবা প্রদান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক ডাক্তার আনোয়ারুল হক, সহকারী সার্জন ডাক্তার রাহাত আহমেদ, ডাক্তার মাসরুল আরেফিন সিফাত, ডাক্তার নাঈম সিদ্দিক, ডাক্তার এমরান হোসেন ও ডাক্তার নাই মোসাদ্দেক মৃদুল, মেডিকেল অফিসার ডাক্তার শামীমা সুলতানা ও ডাক্তার ফেরদাউস আরা, এস এসে এখন মাসুদুর রহমান ও ফাতেমা বেগম, ইপিআই জহুরুল হক, এস. এ .সি. এম .ও তারিকুজ্জামান, ফার্মাসিস্ট আমির আলী, পরিসংখ্যানবিদ কাদিরুল ইসলাম, এ. এইচ .আই জামিরুল ইসলাম, এইচ .এ রাশিদা খাতুন, টি এইচসিপি সাবিনা খাতুন, অফিস সহায়ক মোখলেসুর রহমান ও মুসলিম খাতুন। এই কর্মসূচি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী, রাজশাহী জেলা যুবদলের কার্যনির্বাহী সদস্য ফরিদুল ইসলাম সাহেব জাদা।