সর্বশেষ সংবাদ :

ট্রেনে পুলিশের ডিউটিরত অবস্থায় খাবারগাড়িতে নারী ধর্ষণের অভিযোগ

আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা এলাকায় চলন্ত ট্রেনে পুলিশের ডিউটিরত অবস্থায় খাবার গাড়িতে এক নারীকে (৪২) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় খাবারগাড়িতে কর্মরত আবু বক্কর সিদ্দিক (২৪) নামের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের মৃত মাসুদ রানার ছেলে। ঘটনার পর ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্কিত হতে দেখা দিয়েছে।
জানা যায়, সোমবার ৩১ আগস্ট রাতে ওই নারী সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ভুলক্রমে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনের খাবারগাড়িতে ওঠেন। এরপর খাবারগাড়ির কর্মচারী আবু বক্কর সিদ্দিক সহ কয়েকজন মিলে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে। চিৎকার করে সাহায্য চাইলে অন্যান্য যাত্রীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।
ঘটনার ব্যাপারে ট্রেনের মধ্যে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এ ঘটনায় যাত্রীরা পুলিশের দায়িত্ব পালনে ক্ষোভ প্রকাশ করেন। পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে সান্তাহার রেলওয়ে থানায় নারী ও শিশু আইনে মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত করা হয়েছে আবু বক্কর সিদ্দিকসহ সন্দেহভাজন দুই পুলিশসহ মোট পাঁচজনকে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দীন জানান, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই নারী মামলা দায়ের করেছেন সেখানে পুলিশ সদস্যও জড়িত বিষয়ে বলেন। মামলার তদন্ত চলছে।


প্রকাশিত: September 2, 2026 | সময়: 4:21 am | সুমন শেখ

আরও খবর