, , ।
স্টাফ রিপোর্টার: মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আজ সোমবার বিকেল চারটায় প্রথম সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন মোহনপুর উপজেলা ফুটবল দল পবা উপজেলা ফুটবল দলের মুখোমুখি হবে।
আজকের এ ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারনা করা হচ্ছে। আর স্টেডিয়ামে দর্শক উপস্থিতির সংখ্যা গত ম্যাচগুলোর চাইতে অনেক বেশি হবে বলেই আশা করা হচ্ছে।
আজকের এ ম্যাচ সম্পর্কে মোহনপুর উপজেলা ফুটবল দলের কোচ মোমিনুল ইসলাম জেট জানিয়েছেন,তাঁর দলের প্রস্তুতি ভালো। আগের ম্যাচের মতো আজকের ম্যাচেও দুই নাইজেরিয়ান ফুটবলারকে মাঠে নামানো হবে। তাঁর দল আজকের সেমিফাইনালে ভালো খেলা উপহার দিতে পারবে বলে তিনি আশাবাদী।
পবা উপজেলা ফুটবল দলের কোচ শহিদুজ্জামান কামাল জানিয়েছেন, আজকের ম্যাচে তাঁর দল ভালো খেলবে বলে তিনি আশাবাদী। আগের ম্যাচে তাঁর দলে একজন নাইজেরিয়ান ফুটবলারকে দলভুক্ত করা হয়েছিল। আজকের ম্যাচেও একজন নাইজেরিয়ান ফুটবলারকে আনার চেষ্টা চলছে।তবে আগের ম্যাচের নাইজেরিয়ান নয়। অন্য একজনের সাথে কথাবার্তা চলছে।
সব মিলিয়ে আজকের প্রথম সেমিফাইনালটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে ফুটবল প্রেমীদের ধারনা।