জনগণের সেবাই আমার মুল উদ্দেশ্য: এমপি চাঁদ

স্টাফ রিপোর্টার, চারঘাট: চারঘাট-বাঘার প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন রাজশাহী ৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। আমি চাই মসজিদ, মাদ্রসা ও কবরস্থানে পর্যায়ক্রমে উন্নয়ন করতে। আমি সেবা করতে আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি। জনগণের সেবাই আমার মুল উদ্দেশ্য। তাই যতদিন বাঁচবো এসব প্রতিষ্ঠানে সেবা করেই যাবো ইনশাল্লাহ।
শনিবার সকালে চারঘাট উপজেলার সদর ইউনিয়নের অনপুমপুর তোজির মোড় জামে মসজিদের দ্বীতল ভবনের কাজের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমি সেবক হিসেবে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। আপনাদের সেবা করতে আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি আমার দায়িত্ব যখাযখ ভাবে পালন করতে চাই। যে কোন ধরনের প্রয়োজনে আপনাদের জন্য আমার দোয়ার সব সময় খোলা।
চারঘাট সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান সোহেল, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আব্দুস সালেক আদিল, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক বুলবুল হক, অনুপমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, ছাত্রদল নেতা শিমুল হোসেন প্রমুখ।


প্রকাশিত: August 23, 2026 | সময়: 5:38 am | সুমন শেখ

আরও খবর