সর্বশেষ সংবাদ :

নগরীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগরের আয়োজনে র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীর আগে বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায় থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা মহানগরীর বাটার মোড়ে মিলিত হন। নেতৃবৃন্দ বেলুন ও ফেস্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে র‌্যালি বের করেন তারা। র‌্যালি নিয়ে নেতাকর্মীরা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলুপট্টি মোড়ে এসে শেষ করেন। সেখানে পথ সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি ও পথ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক খালেক।
সদস্য সচিব আসাদুজ্জামান জনির সঞ্চালনায় র‌্যালি ও সভায় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ বাবু, যুগ্ম আহ্বায়ক শিপলু, সাঈদ আলী, ইব্রাহিম,তুহিন, এম এল আসাদ, অভি, রেন্টু, দপ্তর সম্পাদক সৈকত, কাশিয়াডাঙ্গা থানার আহবায়ক রাজীব সদস্য সচিব সাঈদ, রাজপাড়া থানার আহ্বায়ক শিশির, সদস্য সচিব জীবন, বোয়ালিয়া থানা (পশ্চিম) এর আহ্বায়ক শান্ত, সদস্য সচিব হিমেল, বোয়ালিয়া (পূর্বের)আহ্বায়ক আলী, সদস্য সচিব বাবু, মতিহার (উত্তরের) আহ্বায়ক রাসেল, সদস্য সচিব রানা, মতিহার (দক্ষিণ) এর আহ্বায়ক নাদিম, চন্দ্রিমা থানার আহ্বায়ক এরশাদ, সদস্য সচিব রবিন, শাহ মখদুম থানার আহ্বায়ক মামুন ও সদস্য সচিব মুমিন। এছাড়াও মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি ও সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, বর্তমান আহ্বায়ক এমদাদুল হক লিমন, সাধারণ সম্পাদক রায়হান রাকিন রবিনসহ সকল থানা ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীবৃন্দ।
এ সময়ে নেতৃবৃন্দ বলেন, তারুন্যের অহঙ্কার দেশের নবনির্বাচিত প্রধান মন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। জনগণের সেবায় ও দেশের উন্নয়নে তিনি প্রতিদিন নতুন নতুন কাজ করে যাচ্ছেন। তারা বলেন, নারীরা যেন নির্বিঘ্নে চলাচল করতে পারেন, সেজন্য নারীদের দ্বারা পরিচালিত বিআরটিসি বাস মঙ্গলবার থেকে ঢাকা শহরে চলাচল শুরু করেছে। এই উদ্যোগকে দেশের মানুষ সাদরে গ্রহন করেছে বলে উল্লেখ করেন তারা।
জেলা স্বেচ্ছাসেবক দল: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলা শাখার আয়োজনে পথ সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার অলকার মোড় এলাকায় নেতৃবৃন্দ বেলুন ও ফেস্টুন উড়িয়ে এর উদ্বোধন করেন। পরে বিকেল ৬টার দিকে র‌্যালি বের করেন তারা। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা।
সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাকসুদুর রহমান। সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, জেলা বিএনপির সদস্য তাজমুর তান টুটুল ও গোলাম মোস্তফা মামুন, কৃষকদল রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আল আমিন সরকার টিটু, জেলা মহিলাদল সভাপতি এ্যাড. সামশাদ বেগম মিতালী।
উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরফিন কনক, যুগ্ম আহবায়ক হারুন আর রশিদ, নাজমুল হক, অনীক, রাসেল, মামুন, দপ্তর সম্পাদক সাগর ইসলাম, সদস্য হিটলার, কর্ণব, শিমুল প্রমুখ।
নওগাঁ: নওগাঁয় বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও সমাবেশের মধ্যে দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার দুপুরে শহরের নওয়োযান মাঠ থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির দলীয় কার্যালয় কেডির মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু ও শফিউল আজম ভিপি রানা, খায়রুল আলম গোল্ডেন, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মানিক. সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেওয়ান কামরুজ্জামান কামাল, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম গুলজার, শামীম নূর আলম শিপলু, মো. মাহমুদ হাসান, গোলাম মোস্তফা তাতু, আলম তাজ তাজু, মিজানুর রহমান রনিসহ প্রমুখ।

এসময় জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র‌্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বস্ত্র বিতরণ, বৃক্ষরোপন এবং শিশুদের চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগীতাসহ তিনদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
জয়পুরহাট: বুধবার সকালে জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে, শহরের রেলগেট সংলগ্ন দলীয় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ ওহাব, জয়পুরহাট শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল, জেলা শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, জেলা কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস্ মতিন উপস্থিত ছিলেন।
পরে সার্কিট হাউজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হলে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ ওহাব, জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস্ মতিন, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফিরোজ আহম্মেদ যুগ্ম আহবায়ক তৈবুর রহমান ও মোমিন খন্দকার ডালিম বক্তব্য রাখেন।


প্রকাশিত: August 20, 2026 | সময়: 4:09 am | সুমন শেখ

আরও খবর