, , ।
স্টাফ রিপোর্টার :
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে রাজশাহীর গোদাগাড়ীতে প্রেরণাপথ সমাজ উন্নয়ন সংস্থা ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসাবে গত ১৪ আগস্ট কাকনহাট-কালীগঞ্জ সড়কের দুই কিলোমিটার জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এসময় প্রেরণাপথ সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ সারোয়ার কামাল, সাধারণ সম্পাদক মোঃ সাইমুজ্জামান নাইম, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসাবে এরই মধ্যে কাকনহাট-কালীগঞ্জ সড়কের এক কিলোমিটার রাস্তায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। এছাড়া রসুলপুর ও কুমেদপুর কবরস্থান প্রাঙ্গনে আরো ১০০টি রোপণ করেন সংস্থান স্বেচ্ছাসেবীরা। এলাকার পরিবেশ সুসংহত করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রামীণ পর্যায়ে এমন সবুজ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। রোপণ করা গাছের চারাগুলো যেন যথাযথভাবে বেড়ে উঠতে পারে সে লক্ষ্যে নিয়মিত পরিচর্যা ও সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থার স্বেচ্ছাসেবীরা।
সানশাইন /শামি