সর্বশেষ সংবাদ :

পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটনের কাটাখালী থানা এলাকায় আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং নারীসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৭ জুলাই সন্ধ্যা আনুমানিক পৌনে ৮ টার দিকে থানা এবং ডিবি পুলিশের বাইরে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম কাটাখালী থানার সাহাপুর এলাকায় অভিযান পরিচালনা করে একই থানার সাহাপুর পশ্চিমপাড়া গ্রামের মো: হোসেন আলীর স্ত্রী শাহিনা (৩৩) এবং আবু বক্কারের ছেলে জেনারুল হাসান (৪২)-কে গ্রেপ্তার করে। এ সময় শাহিনার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৮ পিস ট্যাপেন্টাডল এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার টাকা জব্দ করা হয়। অপর আসামি জেনারুলের দেহ তল্লাশি করে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


প্রকাশিত: July 19, 2026 | সময়: 3:01 am | সুমন শেখ

আরও খবর