, , ।
পাঁচবিবি প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক বিরোধী অভিযানে ১১০’পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জনকে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারকৃত উপজেলার ভীমপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে দোলন (২৫) ও বগুড়ার আদমদীঘি উপজেলার সাহেবপাড়ার মৃত জয়নাল আবেদিনের ছেলে সাইফুল ইসলাম (৪০)।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ তামবিরুল ইসলাম বলেন, গত শুক্রবার রাতে উপজেলার বাগজানা ইউনিয়নের ভীমপুর অভিযান চালিয়ে ১১০’পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়। তিনি আরো বলেন, পুলিশ সুপারের নির্দেশে মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।