লালপুরে সাবেক প্রতিমন্ত্রী পটলের দশম মৃত্যুবার্ষিকী: বাবার পায়ের ছাপের উপর দিয়ে চলতে চাই: প্রতিমন্ত্রী পুতুল

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরের সন্তান বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রায়ত ফজলুর রহমান পটলের ১০ মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভায় তাঁর মেয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিষ্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, আমার বাবা যে পদচিহ্ন রেখে গেছেন তার পায়ের ছাপের উপর দিয়ে আমি চলতে চাই। তিনি সব সময় দেশের জন্য, দেশের জনগনের জন্য কাজ করে গেছেন। মৃত্যুর আগ পর্যন্তও তিনি দেশের কথা ভাবতেন, জনগনের কথা ভাবতেন। বাকিটা জীবন আমি তার সেই নীতি অবলম্বন করে যেতে চাই।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সারা বাংলাদেশে যে পজেটিভ রাজনীতি ছড়িয়ে দিতে চাচ্ছেন আমি তার একজন কর্মী হিসেবে সেই রাজনীতি ছড়িয়ে দিতে চাই। আপনারা আমাকে সহযোগতিা করবেন।
মঙ্গলবার বিকেলে লালপুর উপজেলা ও গোপালপুর বিএনপির আয়োজনে লালপুর শ্রী সুন্দরী পাইলট হাইস্কুল মাঠে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান বাবুল চৌধুরী, লালপুর উপজেলা নির্বাহী অফিসার বরকত উল্লাহ, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যপক সিদ্দিক আলী মিষ্টু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোলাম, হামিদুর রহমান বাবু প্রমুখ।
উল্লেখ্য, বিএনপি নেতা ফজলুর রহমান পটল নাটোর-১ আসন থেকে চার বার সংসদ-সদস্য নির্বাচিত হয়ে সমাজকল্যাণ, যুব-ক্রীড়া ও যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন।
২০১৬ সালের ১১ আগস্ট কলকাতার রবীন্দ্রসদন হাসপাতালে কিডনি রোগে চিকিৎসাধীন অবস্থায় ৬৬ বছর বয়সে তিনি মারা যান।


প্রকাশিত: August 13, 2026 | সময়: 4:36 am | সুমন শেখ

আরও খবর