হযরত শাহ মোহাম্মদ মাওলা বক্স (রহ.)-এর ২৭তম বার্ষিক ওরস শরীফ ১ ও ২ আগস্ট

স্টাফ রিপোর্টার: রাজশাহীর দরগাপাড়ায় হযরত শাহ মোহাম্মদ মাওলা বক্স শাহ মখদুমী আল সাবরী (রহ.)-এর ২৭তম বার্ষিক ওরস শরীফ আগামী ১ ও ২ আগস্ট অনুষ্ঠিত হবে। ওরস উপলক্ষে দুই দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, জিকির-আসকার, দোয়া, ইসলামি আলোচনা এবং তবারক বিতরণ। দেশের বিভিন্ন জেলা থেকে ভক্ত, আশেকান ও ধর্মপ্রাণ মুসল্লিদের সমাগম ঘটবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।
আয়োজক সূত্রে জানা যায়, ওরস শরীফে অংশগ্রহণের জন্য সকল ধর্মপ্রাণ মুসলমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং আগত ভক্তদের সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।


প্রকাশিত: July 30, 2026 | সময়: 3:50 am | সুমন শেখ