সর্বশেষ সংবাদ :

হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন হস্তান্তর

স্টাফ রিপোর্টার: রাজশাহী পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্সরুমে রাজশাহীর পুলিশ সুপার, মোহাম্মদ নাঈমুল হাছান উদ্ধারকৃত ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দিলেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।
রাজশাহী জেলার ৮টি থানায় ফোন হারানো ৫০ ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার, কার্যালয়ের আইসিটি শাখা, রাজশাহী ৫০টি মোবাইল ফোন উদ্ধার করেন।
উল্লেখ্য, ৫০টি মোবাইল ফোনের মধ্যে ভিভো ১০টি, স্যামস্যাং ০৯টি, শাওমি ০৮টি, রিয়েলমি ০৯টি, ইনফিনিক্স ০২টি, আইটেল ০২টি, টেকনো ০৩টি, ওপ্পো ০৩টি ,ওয়ান প্লাস ১টি, নোকিয়া ০১টি, ও হুনোর ০২টি।
রাজশাহী জেলার মিডিয়ার মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার, সাবিনা ইয়াসমিন বলেন, প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি, এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে।
হারানো ফোন ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকগণ অনেক খুশি। তাঁরা রাজশাহী জেলা পুলিশের এই ভালো কাজের ভূয়শী প্রশংসা করেন। তাঁরা বিশ্বাস করেন রাজশাহী জেলা পুলিশ আগামীতেও এভাবে জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করে যাবে। এ সময় তাঁরা রাজশাহী জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


প্রকাশিত: July 28, 2026 | সময়: 3:27 am | সুমন শেখ