, , ।
শাহালাল ইসলাম, গোদাগাড়ী :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ঢাকা-রাজশাহী মহাসড়কসংলগ্ন একটি পুকুর থেকে সাবেদুল (৩৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার সকাল ৬টা ৫০ মিনিটে উপজেলার রাজাবাড়ি হাট বিজিবি ক্যাম্পের সামনে হাইওয়ে রোডের পাশের পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাবেদুল গোদাগাড়ী থানার বিজয়নগর কলোনী এলাকার মোঃ কামাল উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে মহাসড়কের পাশের পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশ জানায়, এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।
মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সানশাইন /শামি