, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের প্রায় আট ঘণ্টার রেলপথ অবরোধে বাংলাদেশ রেলওয়ের প্রায় ৩৫ লাখ টাকা আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে এ ঘটনায় প্রায় ২০ হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন বলেও জানিয়েছে সংস্থাটি।
রেলওয়ে পশ্চিমাঞ্চলের জনসংযোগ দপ্তরের উপপরিচালক জাহিদুল হাসান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত ২১ জুলাই গভীর রাতে ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে রেলওয়ের এক কর্মচারীর অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা সকাল ৭টা থেকে বিকাল ৩টা ৫৫ মিনিট পর্যন্ত রেলপথ অবরোধ করে রাখেন।