, , ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় রহনপুর পৌর এলাকার কেডিসাপাড়ায় এই অভিযান চালানো হয়। অভিযানে কাওসার নামে এক ব্যক্তিকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া দুই হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
আদালতের বিচারক ও ইউএনও জাকির মুন্সী জানান শনিবার উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ আনসার বাহিনীর সহযোগীতায় কেডিসিপাড়ায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় কাওসার নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ওই ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অপরাধ ও একই আইনের ৩৬ এর (১) সারণি ১৬ নম্বর ক্রমিক অনুযায়ী ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ২০০০ টাকা অর্থদণ্ড অনাদায় আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তিনি আরোও জানান জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।