সর্বশেষ সংবাদ :

চাটমোহরে মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর গণস্বাক্ষর কর্মসূচি

চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহরে মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর গণস্বাক্ষর কর্মসূচি ও স্থানীয় বিএনপি নেতার বহিষ্কার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
চাটমোহরে চলমান মাদক বিরোধী অভিযানে গুনাইগাছা চরপাড়া গ্রামকে মাদকমুক্ত করার প্রত্যয়ে গণস্বাক্ষর কর্মসূচি ফজলুর বটতলা ৪ জুলাই শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। গ্রামবাসীর উদ্যোগে অনুষ্ঠিত গণস্বাক্ষর কর্মসূচিতে বক্তব্য দেন, গুনাইগাছা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাল উদ্দিন, ইউপি সদস্য মুজিবর রহমান সরকার, বিএনপি নেতা হেলাল উদ্দিন, শুকুর আলী শেখ, জোমেলা খাতুন, মুর্শিদা খাতুন প্রমুখ।
বক্তারা বলেন, আশরাফুল ইসলাম একজন মাদক ব্যবসায়ী। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ভিপি সেলিম রেজা আশ্রয়ে এ সকল অপকর্মে লিপ্ত রয়েছেন। তার স্বজনরা আওয়ামী লীগের সাথে জড়িত।
স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই। আশরাফুলকে দিয়ে আমাদের বিরুদ্ধে ভুয়া মামলা দায়ের করেছেন। ভিপি সেলিম রেজার সহধর্মিণী মাদকের মামলায় জেল খেটেছেন।
বক্তারা আরও বলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ভিপি সেলিম রেজার বিরুদ্ধেও বিক্ষোভ করলে মিছিলকারীরা সাহেব বাজারে গেলে সেলিম রেজার উপস্থিতিতে প্রতিপক্ষের লোকজন চাপাতি, লাঠিসোটা নিয়ে হামলা করে।
এ ব্যাপারে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ভিপি সেলিম রেজা বলেন, আলাল, হেলাল ও মুক্তার গং মাদকসেবীদের নিয়ে মাদকবিরোধী মিছিল বের করে আমার বিরুদ্ধে নানা শ্লোগান দেয়। এলাকার লোকজন এতে বাঁধা দিয়েছে। আমি উভয়পক্ষকে নিবৃত করার চেষ্টা করেছি।


প্রকাশিত: July 6, 2026 | সময়: 4:57 am | সুমন শেখ