গোদাগাড়ীকে মাদকমুক্ত করার প্রত্যয়ে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা 

শাহালাল ইসলাম রাজশাহীঃ

রাজশাহীর গোদাগাড়ী থানাকে সম্পূর্ণ মাদকমুক্ত করার দৃঢ় প্রত্যয় নিয়ে এক বিশেষ মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার গোদাগাড়ী মডেল থানার উদ্যোগে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে ‘মাদকমুক্ত গোদাগাড়ী থানা গড়ার লক্ষ্যে’ এই বিশেষ সভার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান, গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুস সালাম এবং গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান।

‘শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি’—এই মূলমন্ত্রকে সামনে রেখে আয়োজিত উক্ত সভায় বক্তারা বলেন, গোদাগাড়ী অঞ্চলকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে পুলিশ ও জনগণের যৌথ অংশীদারিত্বের (কমিউনিটি পুলিশিং) কোনো বিকল্প নেই।

 

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে বক্তারা তরুণ সমাজকে রক্ষা করতে অভিভাবক ও স্থানীয় সাধারণ মানুষকে সচেতন হওয়ার এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

উক্ত মহাসভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিকবৃন্দ এবং সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।

সানশাইন /শামি


প্রকাশিত: জুন ৩০, ২০২৬ | সময়: ১:১২ অপরাহ্ণ | Daily Sunshine