শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক প্রতিষ্ঠিত একটি ডিপউিবেলে নিয়োগ প্রাপ্ত এক অপারেটরকে ডিপটউবেলের সকল কার্যকম থেকে দুরে রাখা হয়েছে।
নিয়মতান্ত্রিক ভাবে তাকে নিয়োগ দেয়া হলেও স্থানীয় কয়েকজন প্রভাবশালী তাকে বাদ দিয়ে নিজেরাই নিয়মবহির্ভূত সেচ কাজ পরিচালনা করার চেষ্টা করছেন। এতে করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। নিয়মবহির্ভুতভাবে স্থানীয় কতিপয় ব্যক্তি বরেন্দ্র প্রকল্পের ডিপটিউবেল নিজেদের মত করে পানি সেচের টাকা উত্তোলন করতে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলার যোগিপাড়া ইউনিয়নের যোগিপাড়া মাঠে দীর্ঘদিন ধরে ডিপটিউবেল সেচ কাজে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি ডিপটিউবেলের এ কাজ অপারেটর আজিজার রহমান পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী হওয়ায় তাকে বাদ দিয়ে নতুন ভাবে নজিবুর রহমান নজেন নামে এক ব্যক্তিকে ওই ডিপটিউবেলের অপারেটর নিয়োগ দেয়া হয়।
নিয়োগের পর থেকে তিনি যথাযত সেচ কাজ পরিচালনা করেলেও গ্রামে আশিকুর রহমান সিজার, মোতালেব, রফিকুল ইসলাম সহ কতিপয় ব্যক্তি সেচ কাজে বিঘ্ন ঘটাতে অপারেটরের কাজে বাঁধা সৃষ্টি করছেন।
বর্তমানে তাদের বাঁধার কারণে অপারেটর মাঠে সেচকৃত বোরো মওসুমের ধানের টাকা উত্তোলন করতে পারছেন। তাকে টাকা তুলতে বাধা ও হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।