সর্বশেষ সংবাদ :

রহনপুরে ব্যবসায়ির ঝুলন্ত লাশ উদ্ধার

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় সেলিম (৪০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় রহনপুর পৌর এলাকার বাগদুয়ারপাড়ায় তার বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
রহনপুর পৌর এলাকার কলেজ মোড়ে তার একটি কসমেটিক দোকান রয়েছে। তিনি ওই এলাকার দূরুল হোদার ছেলে।
পুলিশ জানায়, তিনি বেশ কিছুদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিল। গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক শাহরিয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। রবিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।


প্রকাশিত: February 27, 2024 | সময়: 6:17 am | সুমন শেখ

আরও খবর