পুঠিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই যুবকের জেল স্টাফ রিপোর্টার, পুঠিয়া: মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুঠিয়া উপজেলা প্রশাসন। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার ১৬ জুন উপজেলার শিবপুর হাট ও খুঁটিপাড়া এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে দুই মাদকসেবী ও অনলাইন জুয়ায় আসক্ত যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, যুবসমাজকে মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহ প্রভাব থেকে রক্ষার লক্ষ্যে শিবপুর হাট ও খুঁটিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক হওয়া ব্যক্তিরা হলেন সোহাগ ও শান্ত। তাঁদের বিরুদ্ধে মাদকসেবন ও অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন। প্রশাসনের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, মাদক ও অনলাইন জুয়া শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজকেও বিপর্যস্ত করে তুলছে। ফলে এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজন হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক ব্যবসায়ী, মাদকসেবী এবং অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামী দিনেও চলমান থাকবে।

xস্টাফ রিপোর্টার, পুঠিয়া: মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুঠিয়া উপজেলা প্রশাসন। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার ১৬ জুন উপজেলার শিবপুর হাট ও খুঁটিপাড়া এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে দুই মাদকসেবী ও অনলাইন জুয়ায় আসক্ত যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, যুবসমাজকে মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহ প্রভাব থেকে রক্ষার লক্ষ্যে শিবপুর হাট ও খুঁটিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক হওয়া ব্যক্তিরা হলেন সোহাগ ও শান্ত। তাঁদের বিরুদ্ধে মাদকসেবন ও অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন।
প্রশাসনের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, মাদক ও অনলাইন জুয়া শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজকেও বিপর্যস্ত করে তুলছে। ফলে এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজন হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক ব্যবসায়ী, মাদকসেবী এবং অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান আগামী দিনেও চলমান থাকবে।


প্রকাশিত: জুন ১৮, ২০২৬ | সময়: ৪:০৫ পূর্বাহ্ণ | সুমন শেখ