সর্বশেষ সংবাদ :

পাঁচবিবিতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেপ্তার

পাঁচবিবি প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ লাখ টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে আইনুল ইসলাম (২৩) ও নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বালা গ্রামের মুকুল মিয়ার ছেলে গোলাম মোস্তফা (১৯)।
মামলা সূত্রে জানাযায়, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার সময় উপজেলার বাগজানা ইউপির কচুগাড়ি সীমান্ত এলাকায় থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। রামভদ্রপুর স্কুল হতে কয়া-চৌমুহনী বাজার পাকা রাস্তা থেকে অবৈধ নিশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের গ্রেপ্তার করে।
পাঁচবিবি থানার ওসি হাফিজ রায়হান বলেন, গতরাতে থানার এসআই আসাদুজ্জামান আসাদ, শরিফুল ইসলাম, এএস আই দুলাল হোসেন ও হুমায়নসহ সঙ্গীয় ফোর্স বাগজানার কচু গাড়ি সীমান্তে অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তাদের গ্রেপ্তার করে। পর মাদক মামলায় তাদের কারাগারে প্রেরণ করা হয় বলেও জানান ওসি মহদোয়।


প্রকাশিত: জুন ১৮, ২০২৬ | সময়: ৪:০৪ পূর্বাহ্ণ | সুমন শেখ