সর্বশেষ সংবাদ :

বিদ্যুতের তার ছিড়ে ৭টি গরুর মৃত্যুর ঘটনা : তানোরে ইউএনও ছয়জনকে দিলেন অর্থসহ টিন

স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোরে নেসকো সেচ মটর ও গভীর নলকূপের তার ছিড়ে যাওয়া অরক্ষিত বিদ্যুতের তারে পৃষ্ঠ হয়ে কৃষকের ৭ টি গরু ও ২টি শিয়ালের মর্মান্তিক মৃত্যু হয়।
আর সেই ঘটনায় ৭টি গরুর ছয়জন মালিকদের প্রতি জনকে নগদ ৬ হাজার টাকাসহ দুই বান্ডিল ঢেউটিন দিয়ে সহায়তা করেন তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা নাঈমা খান।
মঙ্গলবার বিকালে তানোর উপজেলা চত্বরে দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ক্ষতিগ্রস্ত ছয় পরিবারের হাতে উপজেলা নিবার্হী কর্মকতা নিজ হাতে অর্থ ও টিন সহায়তা করেন।
এসময় ছিলেন তানোর প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী কর্মকর্তা সাকিল আহম্মেদ, তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক টিপু সুলতান, সাবেক কমিশনার তাছির উদ্দীন প্রমুখ।
প্রসঙ্গত গত ৫ জুন সকাল প্রায় ১০ টার দিকে তানোর টু চৌবাড়িয়া রাস্তা ও লবিয়তলা ব্রীজের পূর্ব দিকে তালন্দ ইউনিয়নের বিল দেউলা মৌজায় এবং খালের দক্ষিণে বিলের ফাকা জমিতে নেসকো সেচ মটর ও গভীর নলকূপের তার ছিড়ে যাওয়া অরক্ষিত বিদ্যুতের তারে পৃষ্ঠ হয়ে কৃষকের ৭টি গরু ও ২টি শিয়ালের মর্মান্তিক মৃত্যু হয়।
গরুর মালিক শ্রীমতি তপু বালা, সুধাধারী, জিতেন, গীতার, মোজাফফর হোসেন, মনজুর রহমানকে সহায়তা করা হয়।


প্রকাশিত: জুন ১৭, ২০২৬ | সময়: ৪:০৩ পূর্বাহ্ণ | সুমন শেখ