, , ।
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ ঘিরে আলোচনার অন্যতম বিষয় ছিল লিটন দাসের দলে থাকা। দীর্ঘদিন ফর্মহীনতার মধ্যে থাকলেও তাকে স্কোয়াডে রাখার সিদ্ধান্ত চমক তৈরি করেছিল।
তবে নতুন ভূমিকায় মিডল অর্ডারে নেমে তিন ম্যাচে বড় ইনিংস না পেলেও দুটি কার্যকর ইনিংস খেলেন এই ব্যাটার। লিটনের এমন পারফরম্যান্সকে ইতিবাচকভাবেক দেখছেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। গণমাধ্যমে তিনি বলেন, ‘লিটনের দলে থিতু হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। যেহেতু সে টি-টোয়েন্টি অধিনায়ক এবং টেস্টেও তার রেকর্ড চমৎকার। ওয়ানডেতে কিছু খারাপ সময় যাচ্ছিল, আমি মনে করি এই সিরিজটা তাকে আলাদা আত্মবিশ্বাস দেবে।’
দলের ব্যাটিং কম্বিনেশন প্রসঙ্গে আশরাফুল আরও বলেন, ‘যেহেতু আমাদের চার, পাঁচ ও ছয়ে মুশফিক, মাহমুদউল্লাহ, সাকিবের মতো অভিজ্ঞ খেলোয়াড় ছিল, তারা দেড় বছর ধরে বাইরে থাকায় আমাদের একজন অভিজ্ঞ খেলোয়াড় দরকার যে ১২-১৩ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। এই জায়গায় লিটনের থিতু হওয়াটা আমাদের দলের জন্য খুবই পজিটিভ দিক।’