বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: উপজেলা বিএনপির আহবায়ক ডিএম জিয়া বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপি যে বৃক্ষরোপনের কর্মসূচি ঘোষণা করেছেন তারই অংশ হিসাবে বাগমারায় বৃক্ষরোপন কর্মসূচি শুরু করা হলো। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা বাগমারায় এক লক্ষ বৃক্ষের চারা রোপণ করব। প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন, তাই অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেন। এভাবে প্রতিটি নির্বাচনী ইসতেহার বাস্তবায়ন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাগমারা উপজেলা ও ভবানীগঞ্জ পৌরসভা যুবদলের উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের দেওলা চৌরাস্তা মোড়ে ভবানীগঞ্জ কেশরহাট রাস্তায় বনজ বৃক্ষের চারা রোপণ করে বাগমারা উপজেলায় এক লক্ষ চারা রোপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া।
এ সময় ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজ্জোহা বাদশা, সাবেক যুব নেতা ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহিনুর ইসলাম শাহিন, উপজেলা তাঁতি দলের আহবায়ক মামুনুর রশিদ মামুন, ভবানীগঞ্জ পৌর যুবদল সদস্য সচিব জহুরুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আলাল আহমেদ, যুবদল সদস্য জাহাঙ্গীর আলম, রাকিব হাসান, সুমন, জাহাঙ্গীর হোসেন, সোহেল রানা,আসাদুল ইসলাম, মোশারফ হোসেন, মনসুর রহমান, ছাত্রনেতা আবু হেনা রিপন, মোহাম্মদ নাজমুল হোসেন নাঈম, আরাফাত রহমান।