সর্বশেষ সংবাদ :

তানোরে পানিতে ডুবে শিশুুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোরে উপজেলায় পানিতে ডুবে আড়াই বছরের একটি শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে, রবিবার সকালে তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের কালনা গ্রামে। নিহত শিশু কালনা গ্রামের আতাউর রহমানের পুত্র নূর আহমেদ মাশরাফি (৬)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নুর আহমেদ মাশরাফি সকাল নয়টার দিকে বাড়িতে পাশে খেলাধুলা করছিলো। খেলা করার সময় বাড়ি থেকে ৩০ফিট দুরে একটি পুকুরে পড়ে যায়। এসময় এলাকাবাসী তাকে পুকুর থেকে উদ্ধার করে তানোর উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে নেওয়ার পর, কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


প্রকাশিত: জুন ১৫, ২০২৬ | সময়: ৫:৩২ পূর্বাহ্ণ | সুমন শেখ