সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
ঈশ্বরদী প্রতিনিধি: ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের সড়ইকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার মুলাডুলি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার আলম খাঁনের ব্যক্তিগত উদ্যোগে এই ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। ডা. মোহাম্মদ সাগতিক লোহানি এই ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্পের নেতৃত্ব দেন। আয়োজিত ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্পে ৬নং ওয়ার্ডের শত শত নারী-পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করে।
ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্পের আয়োজক সাবেক মেম্বার মোঃ আলম খান জানান, এলাকায় অনেক অসহায় ও গরীব মানুষ আছে যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারে না। বিনা চিকিৎসায় অনেকে মারা যাচ্ছে, আবার অনেকে পঙ্গুত্ব বরণ করছে।
মূলত তাদের কথা চিন্তা করেই এই ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। ভবিষ্যতে আরও বড় আয়োজনে ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্পের কার্যক্রম পরিচালনা করার কথাও জানান তিনি।