সর্বশেষ সংবাদ :

আঙ্গুর চাষে হুরায়রার সফল্য

পাঁচবিবি প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে আঙ্গুর চাষ করে সফলতা পেয়েছে তরুণ উদ্যোক্তা আবু হুরায়রা। জীবীকার তাগিদে বিদেশ যেতে চাওয়া হুরায়রা এখন বিদেশী জাতের আঙ্গুর বাগান করেই সফল হয়েছে। বাবার ২৫ শতক জমিতে আঙ্গুর বাগান করে লাখ টাকা লাভের স্বপ্ন তার। প্রতিটি গাছের ডগায় থোকায় থোকায় ঝুলছে অতি মিষ্টি আঙ্গুর ফল।
উপজেলার সীমান্তবর্তী আয়মারসুলপুর ইউপির উত্তর জয়দেবপুর গ্রামের আবু হুরায়রা পড়ালেখা শেষে কাজের সন্ধানে ইতালি গমন করতে চেয়েছিল। বিদেশ না গিয়ে এক প্রবাসীর পরামর্শে আঙ্গুরের বাগান করেন। তার বাগানে লাল-সবুজ রংয়ের আঙ্গুরে ভরপুর নজর কাড়ছে সবার।
হুরায়রার বাগানে বাইকুনুর, রিলায়েন্স ও ডিক্সন সহ ৫ জাতের ৬০টি আঙ্গুর চারা রোপন করে। অক্লান্ত পরিশ্রমে ৭ মাসেই প্রতিটি গাছেই আঙ্গুর ধরে। ইতোমধ্যেই আঙ্গুর বিক্রি শুরু করেছে হুরায়রা।
স্থানীয় কৃষি বিভাগ তেমন সহযোগিতা না করলেও জাকস ফাউন্ডেশন নামের একটি এনজিও আর্থিক ও কারিগরি সহযোগিতা করেছে। একই সঙ্গে জাকসের কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন শাহিনের পরামর্শে বাগান করার পাশাপাশি নিজেই বিদেশি আঙ্গুরের চারা উৎপাদন করছেন। শ্রমিক ছাড়াই বাবা ভাইয়ের সহযোগিতায় হুরায়রা আঙ্গুর বাগান করছেন। আবু হুমায়রা এখন একজন সফল কৃষি উদ্যোক্তা।
প্রতিদিন আবু হুরায়রার আঙ্গুর বাগান দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা এবং জানাচ্ছেন নিজের উদ্যোক্তা হওয়ার গল্প।
পড়ালেখা করে চাকরির পিছনে না ছুটে হুরায়রার ন্যায় তরুণ উদ্যোক্তা হতে হবে। তাহলেই কৃষি পণ্যে স্বনির্ভর হবে দেশ সচেতন মহলের এমনটি ধারণা।


প্রকাশিত: June 13, 2026 | সময়: 4:11 am | সুমন শেখ

আরও খবর