সর্বশেষ সংবাদ :

সিংড়ায় নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

সিংড়া প্রতিনিধি: নাটোরের সিংড়ায় বস্তাবন্দি মারিয়া বেগম ওরফে শরিফা (৭৫) নামের এক বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়া এলাকা থেকে বৃদ্ধার এ মরদেহ উদ্ধার করা হয়। বৃদ্ধা ওই নারী শেরকোল আগপাড়া গ্রামের ধুলা মুজার স্ত্রী বলে জানা গেছে। তবে কি কারণে বা কারা এ হত্যাকাণ্ড করেছে এখনো নিশ্চিত হতে পারে নাই পুলিশ।
সিংড়া থানা পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আমরা কাজ করছি। মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।


প্রকাশিত: জুন ১০, ২০২৬ | সময়: ৩:৫৫ পূর্বাহ্ণ | সুমন শেখ