, , ।
স্টাফ রিপোর্টার,গোদাগাড়ী :
প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে গোদাগাড়ীতে অধ্যাপক মুজিবুর রহমান এমপির নগদ অর্থসহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান । তিনি উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেক, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক কামরুজ্জামান, উপজেলা আমির নূমায়ন আলী মাস্টার, গোদাগাড়ী পৌর আমির আনারুল ইসলাম, কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ, গোদাগাড়ী মডেল থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান সহ বিভিন্ন স্তরের নেতারা।
বিতরণ অনুষ্ঠানে তিনি অধ্যাপক মজিবুর রহমান বলেন, অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। ঈদের আনন্দ সমাজের সব মানুষের মধ্যে ছড়িয়ে দিতে মানবিক সহায়তা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সমাজের বিত্তবানদেরও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত।
সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এই নগদ সহায়তা তাদের পরিবারের জন্য অনেকটা স্বস্তি এনে দিয়েছে।
সাইফুল ইসলাম/শামি