সর্বশেষ সংবাদ :

আইপিএলে লজ্জার রেকর্ড গড়লেন রোহিত

স্পোর্টস ডেস্ক: এ বারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশাপূরণ করতে পারেনি। গতকাল লিগের শেষ ম্যাচেও রাজস্থান রয়্যালসের কাছে হেরেছে মুম্বাই। এই ম্যাচেই একটি লজ্জার রেকর্ড গড়েছেন রোহিত শর্মা।
রাজস্থানের বিপক্ষে ৪ বল খেলেও রান করতে পারেননি রোহিত। আউট হয়েছেন শূন্য রানে। এই নিয়ে আইপিএলে ১৯ বার শূন্য রানে আউট হলেন রোহিত। তাতে ছুঁয়ে ফেলেছেন গ্লেন ম্যাক্সওয়েলের লজ্জার রেকর্ড। আইপিএলের ইতিহাসে আর কোনো ক্রিকেটার এত বার শূন্য রানে আউট হননি। সবচেয়ে বেশি বার ডাক মারার তালিকায় ম্যাক্সওয়েলের সঙ্গে যুগ্ম ভাবে শীর্ষে আছেন মুম্বাই ও ভারতীয় দলের সাবেক অধিনায়ক।
এই তালিকায় তৃতীয় স্থানে যুগ্ম ভাবে রয়েছেন দীনেশ কার্তিক এবং সুনীল নারিন। তারা ১৮ বার শূন্য রানে আউট হয়েছেন আইপিএলে। যুগ্ম ভাবে পঞ্চম স্থানে রয়েছেন পীযূষ চাওলা এবং রশিদ খান। তারা ১৬ বার করে শূন্য রানে আউট হয়েছেন। এ বারের আইপিএলে ৯ ম্যাচ খেলে ৩৫.৩৮ গড়ে ২৮৩ রান করেছেন রোহিত। দু’টি অর্ধশতরান করেছেন। তার স্ট্রাইক রেট ১৫৭.২২। চোটের জন্য পাঁচটি ম্যাচ খেলতে পারেননি। চোট সারিয়ে ফেরার পর মুম্বাইয়ের হয়ে শুধু ইমপ্যাক্ট সাব হিসেবে নেমে ব্যাট করেছেন।


প্রকাশিত: May 26, 2026 | সময়: 2:45 am | সুমন শেখ

আরও খবর