সর্বশেষ সংবাদ :

রাণীনগরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭

রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বিশেষ অভিযান চালিয়ে চুরি, মাদক মামলা সহ পৃথক ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দোকান ও গরু চুরির ঘটনায় সন্দেহভাজন দুইজন, ৪৫ পিচ নিষিদ্ধ ট্যাপেন্টাডল সহ দুইজন এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানামূলে তিনজন।
পুলিশ জানায়, অপরাধীদের ধরতে মঙ্গলবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আবাদপুকুর বাজার চারমাথা এলাকায় মেসার্স সাহাজুল ট্রেডার্সের পাইকারি দোকানে চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে উপজেলার কালীগ্রামের জামাল উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম এবং গরু চুরির মামলায় সন্দেহভাজন হিসেবে পূর্ব বালুভরা গ্রামের খালেকের ছেলে এনামুল হককে গ্রেপ্তার করা হয়।
একই রাতে উপজেলার পারইল গ্রামের ইয়াছিন আলীর ছেলে শফিকুল ইসলাম ও ভবানীপুর গ্রামের মোসারব হোসেনের ছেলে জহুরুল ইসলামকে ৪৫ পিচ নিষিদ্ধ ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া উপজেলার চকবলরাম গ্রামের আজাহার আলী ও তার স্ত্রী রহিমা বিবি এবং পশ্চিম বালুভরা গ্রামের দুলাল হোসেনের ছেলে লিটনকে আদালতের পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়।
রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ৭ জনকে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।


প্রকাশিত: May 21, 2026 | সময়: 5:33 am | সুমন শেখ

আরও খবর