সর্বশেষ সংবাদ :

রাণীনগরে গৃহবধূকে ধর্ষণচেষ্টা মামলায় এক ব্যক্তি গ্রেপ্তার

রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে রাতের অন্ধকারে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে শুক্রবার রাতে গোলাম রব্বানী নামে একজনকে আসামি করে রাণীনগর থানায় ধর্ষণচেষ্টা মামলা দায়ের করেছেন।
মামলার প্রেক্ষিতে গোলাম রব্বানী (৫০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার লোহাচুড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত গোলাম রব্বানী উপজেলার কচুয়া গ্রামের রহিম উদ্দীন প্রামানিকের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি বলে জানা গেছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ওই গৃহবধূ নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১১টার দিকে গোলাম রব্বানী নামে ওই ব্যক্তি ঘরে ঢুকে ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় গৃহবধূর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে গোলাম রব্বানীকে আটক করে।
রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। মামলার প্রেক্ষিতে গোলাম রব্বানীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত গোলাম রব্বানীকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।


প্রকাশিত: May 17, 2026 | সময়: 4:52 am | সুমন শেখ